| কবিতা | ঘাসফুল |
| কবি | হাসান মনজু |
| কাব্যগ্রন্থ | দুঃখ ভোলানো বিজ্ঞপ্তি |
| সময় | মে ২০১৬ |
| উৎসর্গ | মহুয়া মামনিকে |
| লিখার স্থান | রাঙামাটি |
| সম্পৃক্ততা | কাপ্তাই খামার বাড়িতে বেড়াতে গিয়ে |
| কবিতার বিষয় | প্রকৃতি |
ঘাসফুল
আনমনে হাটছি পথের পাশে,
ভাবছি মনে অনেক দিনের পরে,
কি ফুল ফুটেছিলো সবুজ ঘাসে,
হারিয়ে গেছে স্মৃতির অগোচরে,
কি নাম যেনো ফুলটি নয় চেনা,
লাল গোলাপি রং ছিল তার বেশ,
নামটি এখন মনেই পরছে না,
ভাবতে ভাবতে রাত্রি হলো শেষ
ভোর না হতেই খুঁজেছি চারধার,
আলে ও ফসলের মাঠের শেষে,
কোত্থাও না পেয়ে ফুল বাজার,
জংলি সে ঘরতো আমার দেশে,
তার ঠিকানা পাহাড় শুধু জানে,
কঠিন বারণ আসে না মৌমাছি,
অহংকারী বিকোয় না দোকানে,
দেখবো কবে প্রতীক্ষাতে আছি