| কবিতা | আন্তর্যাত্রা |
| কবি | হাসান মনজু |
| কাব্যগ্রন্থ | দু'চোখে যতো দাহ |
| সময় | ফেব্রুয়ারি ২০১৮ |
| উৎসর্গ | সুজাকে |
| লিখার স্থান | রাঙামাটি |
| কবিতার বিষয় | বিরহ |
অন্তর্যাত্রা⚪ হাসান মনজু
তোমার একটা চোখ
কবিতা, অন্যটা কবর।
যেখানে প্রতিদিন,
জানাজা হয় আমার ।
সে চোখে স্বপ্ন দেখতে এসে
প্রতিদিন দাফন হয়
ভালোবাসার।
আমি রোদ্দুর হতে চেয়েছিলাম,
তোমার চোখে,
তুমি বললে আকাশ হও,
সে আকাশ ঢেকে গেলো
কালো মেঘে।
আমি বৃষ্টি হতে চেয়েছিলাম,
তুমি বললে মেঘ হও।
সেই মেঘ ভেসে গেলো দিগন্তে,
আমার রোদ্দুর হওয়া,বৃষ্টি হওয়া, কিছুই হলোনা।
শেষ দিনও আমি রেখে যাবো অভিসাপ ।
জল আর অগ্নীর ছোবল আজো মহাপ্রলয়ের অপেক্ষায় ।
যেদিন ফিরে যাব অনন্ত লোকে,
বিদায়ের সেই মাহেন্দ্রক্ষণে
একবার বলো শুধু,
“তুমি রদ্দুর হও”,
দু’চোখে যদি নেমে আসে
অন্ধকার,
ছুঁয়ে দিও আঁখি পল্লব।
যা কিছু পারিনি হতে
সবটুকু ঋণ রয়ে যাবে
বিহবলতায় হারাই যদি ভাষা ,
বুঝে নিও কবিতা আমার,
আর সব না বলা কথা।