কবিতা আচানক তুমি গিয়েছো শহর ছেড়ে
কবি হাসান মনজু
কাব্যগ্রন্থ কে তুমি নন্দিনী / প্রিয়জন প্রকাশন
সময় ফেব্রুয়ারি ২০১৮
উৎসর্গ নন্দিনীকে
লিখার স্থান রাঙামাটি
কবিতার বিষয় প্রেম, বিরহ
Review This Poem

আচানক তুমি গিয়েছো শহর ছেড়ে,
ভেবেছি না হয় শীতটা একাই থাকি,
শরৎ বর্ষা নিয়েছো আমার কেড়ে,
বাসন্তী রঙ একাই রাঙাবে নাকি?

ফাগুন এসে একা একা ফিরে যাবে?
কেউতো কারো রাখছি না সন্ধান,
কোকিলার কুহুতান যতো কাঁদাবে,
ততই বাড়বে আমাদের ব্যবধান?

হেমন্ত এসে মেলেনি তার ডালা,
ক্রমশ এভাবে যাচ্ছো দূরে সরে,
বোষ্টমী এসে গাঁথেনি বকুল মালা,
কতোদিন তুমি আসো না সময় করে

যে যার মতোই গুটিয়েছি হাতখানা,
ভুলেছো বুঝি নীলরঙ প্রিয় আমার,
কতদিন কারো খবর হয়না জানা,
খবর নাও না লিটল ম্যাগ, কবিতার

guest
0 Comments
Newest
Oldest Most Voted