| কবিতা | মায়ের মুখ |
| কবি | হাসান মাহমুদ |
| সময় | ২৩ ডিসেম্বর ২০২১ রাত ১২ টা |
| উৎসর্গ | মাকে |
| লিখার স্থান | চাষাড়া, নারায়ণগঞ্জ। |
মায়ের মুখ
হাসান মাহমুদ
দেখলে সদা মায়ের মুখ
ঘুচে যায় সকল দুখ;
যত থাকে বেদনার রেশ
কেটে যায় দেখলে বেশ।
এই দুনিয়ায় মা জননী
সর্বেসর্বা নয়ন মনি;
নাই যার মা কাঙালিনী
সেই বুঝে মা যে কত খনি।
মা ছাড়া ভাই সবই অচল
থাকলে মা তুমি সচল;
সব ছাড়িলেও ছাড়িবে না মা
আগলে রাখবে জীবন ছা।
করো না মাকে কেহ অবহেলা
মা- ই তোমার এপার ওপার দু’বেলা;
থাকতে সবে করো যতন
মাকে সবে ভাবিও রতন।