কবিতা দরজি পাখি
কবি হাসান মাহমুদ
সময় ২৭ জানুয়ারি ২০২২
উৎসর্গ প্রকৃতির সৌন্দর্য
লিখার স্থান নারায়ণগঞ্জ
Review This Poem

দরজি পাখি
হাসান মাহমুদ

টুঁই টুঁই টুঁই ডাকছে পাখি ঐ ডালে
লোকে তারে দরজি পাখি বলে।
আম গাছ, জাম গাছ, বড়ই গাছে দেখি
এ ডাল হতে ও ডালে মারছে উঁকি।
সবুজ ছাইয়ে রং মাখানো তনু তার
ছয় দশে মিলে তার তনুটার ভার।
ছোট ছোট ডানা তার লম্বা একটা ঝুঁটি
মন কারা গাইছে গান গাছে ভারি মিষ্টি।
গাছের পাতার পুঁথি গেঁথে বাঁধছে তারা বাসা
জীবন তাদের স্বাচ্ছন্দ্যে কাটে নতুন ভালবাসা ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted