| কবিতা | কালের স্বাক্ষী |
| কবি | হাসান মাহমুদ |
| সময় | ১৪ ডিসেম্বর ২০২১ |
| উৎসর্গ | ২০২১ এ ৫০ বছর সুবর্ণজয়ন্তীতে সকল শহীদ কে উৎসর্গ। |
| লিখার স্থান | নারায়ণগঞ্জ |
| সম্পৃক্ততা | বিজয় ১৯৭১ |
কালের স্বাক্ষী
হাসান মাহমুদ
কৃষ্ণ-চূড়ার ফুল ফুটেছে
লাল হয়ে ডাল
রাত পোহালেন শুনা যাবে
পাক বাহিনীর কাল।
কিরূপ ছিলো পরাণ তাদের
ব্যাঘ্র হিংস্র জানোয়ার
অত্যাচারি জালিম শাসক তারা
নয় তো ভুল-বার।
পঁচিশ মার্চের কথা হলে
বুকে উঠি কাঁপুনি
শিহরিত নৃশংস জাতি তারা
ইতিহাসে রইলো গাঁথুনি।
ভুলিনি কবু ইতিহাস মোদের
স্বাক্ষী হলো কালের
আজ জ্বলে বুকের পাঁজর
ক্ষত দেখায় ভূখণ্ডের।