কবিতা ক্ষরণ
কবি হাসান হামিদ
Review This Poem

এটা কি দিলে? শুধুই চুম্বন?
আর কিছুই কি নয়?
এটা কি তবে সত্যি কেবলই
সময়ের অপচয়?

এই যে দিয়েছো হৃদয় পেতে
নাক গুঁজে ঘনচুলে;
এ বুঝি কেবলই গন্ধ শুঁকা?
ভালোবাসা ভুলে-ভালে?

এটা কি কেবলই বেঁচে থাকা শুধু?
এ তবে জীবন নয়?
এটা কি তবে সত্যি কেবলই
সময়ের অপচয়?

guest
0 Comments
Newest
Oldest Most Voted