| কবিতা | জ্যোৎস্না খুলেছে বিনুনি |
| কবি | ফারহান নূর শান্ত |
| লিখার স্থান | ময়মনসিংহ |
| কবিতার বিষয় | প্রকৃতি, প্রেম, রূপক |
নিশীথ নীরব জানি,
ঝাঁকরা মেঘেরা ডাকে শুধু,
দূরে ঐ,কান পেতে শোনো
জ্যোৎস্না খুলেছে বিনুনি,
এ যেন স্বপ্নিল সময়,
এমন মুহূর্ত আসে,কখনও কখনও।
© Farhan Noor Shanto