কবিতা তোমার ঈশ্বর
কবি ফয়সাল আহমেদ রুদ্র
সময় ০৪ এপ্রিল,২০২০
লিখার স্থান মিরপুর,ঢাকা
কবিতার বিষয় বিরহ
4.5/5 - (2 votes)

কবি, তোমার সৃষ্টির সৃষ্টা তবু তুমি নও,
তারা তোমার শরীরে ঠিক যতো পাথর মেরেছে, তাদের বিজয়ে তুমি, ঠিক ততোই শব্দ গেথেছো!
তাদের যে উল্লাসে ঢাকা পড়েছিলো তোমার আর্তনাদ, সেই মজলিসে তাদেরই গুণগান গেয়েছো!
তাদের হিংস্র দাঁত, ঘৃণাঝড়া দর্শনকে মধুর করে, মরেছো, মেরেছো!
তারা পুনরায়, সবাইকে মারবে,তারা চিন্তা করে না,
এবোধ হয়, নিজের মৃত্যু নিজেই ডেকেছো,
ওহে কবি!
তুমি শুধু ভুল ই করোনি, তুমি স্বেচ্ছায়, অসুরকে ঈশ্বর মেনেছো!

guest
0 Comments
Newest
Oldest Most Voted