| কবিতা | নির্লজ্জ নাটকীয়তা |
| কবি | ফেরদৌস আহমেদ পাবেল |
| সময় | ১৫ সেপ্টেম্বর ২০২০,রাত |
| লিখার স্থান | শ্রীমঙ্গল |
মুখ-মুখোশের
নির্লজ্জ নাটকীয়তা,
অমানুষ মানুষে মিলে-
মিশ্রিত একাকার।
মস্তিষ্কের ভাঁজে ঈর্ষা ফেরি,
নগর-সমাজ পরশ্রীকাতরতায়
উর্বর হিংস্র আবাদ ভূমি।
বুদ্ধিমত্তার ছল-চাতুরী
নাগরিক মনে ঘৃণার বৃষ্টি
প্রত্যেকেই একেকজন ঘৃণা চাষি।
নগর নষ্ট, মোরা পথভ্রষ্ট আজ,
মোড়ে আছি এই নষ্ট সামাজিকতার-
নির্লজ্জ নাটকীয়তায়।