| কবিতা | সহকারী ভুল |
| কবি | ইমদাদ হাসান ইয়ামিন |
| সময় | ০৮ জুন ২০২০,বিকাল |
| লিখার স্থান | মোহাম্মদপুর,ঢাকা |
| কবিতার বিষয় | জীবনমুখী |
মিথ্যা কহিনী ভাই,
জগৎ-সংসারে ভুলের অসুর নৃত্য দেখিতে পাই।
ভুলেই জন্ম, ভুলেই মৃত্যু,
ভুলেই বসবাস।
মিথ্যা জীবনে করি নিত্য ভুলের চাষ।
বৃথা জীবন এই সংসারে,
মিথ্যে সুখের বিলাসিতা,
মন মোতে হাবিলাষ।
এপাশ-ওপাশ করে ছুটে বেড়াই,
মিথ্যে সুখের সন্ধানে,
হুঁস-ফুঁসে নিঃশ্বাস ত্যাগ করি ভুলের ক্রন্দনে,
স্পন্দন-ক্রন্দনে হাহুতাস,
নিখিল বন-নন্দন কানঁনে করে ভুলের গ্রাস।
