বাংলা কবিতা, কে তুমি? কবিতা, কবি ইমদাদ হাসান ইয়ামিন | কবিতা অঞ্চল
কবিতা কে তুমি?
কবি ইমদাদ হাসান ইয়ামিন
সময় ০২ মে ২০২০, রাত
লিখার স্থান মোহাম্মদপুর,ঢাকা
কবিতার বিষয় স্বাধীনতা
4.7/5 - (3 votes)

কে তুমি?
তুমি কি স্বাধীনতা?
নাকি দু’শ বছরের পরাধীনতা?
নাকি ৭১’র জলন্ত শিখা?
আজ কি তুমি করেছো স্বাধীনতা ভিক্ষা?
পদে পদে পাওনি কি শিক্ষা?
তুমি তো নির্লজ্জ বেহায়া
তুমি তো আজো মর
স্বাধীনতার ক্ষুধায় ঠুকাইয়া ঠুকাইয়া
কে তুমি?
তুমি কি নজরুলের বিদ্রোহের বিদ্রোহী?
নাকি তুমি ফররুখ আহমদের পাঞ্জেরি?
তুমি কি রবীন্দ্রনাথের সোনার তরী?
নাকি শামসুর রহমানের স্বাধীনতা তুমি?

কে তুমি?
তুমি কি বঙ্গবন্ধুর বজ্রকন্ঠের বজ্রপাত?
নাকি মুক্তি সেনা মা’য়ের অশ্রুপাত?
তুমি কি বাহান্ন’র ভাষা?
নাকি একাত্তরের স্বাধীনতা?
নাকি তুমি সোনার বাংলার নতুন প্রভা?

guest
0 Comments
Newest
Oldest Most Voted