| কবিতা | সম্ভ্রম |
| কবি | দেবার্ঘ সেন |
| কাব্যগ্রন্থ | বাড়ির প্রতিটি সিঁড়িতে জল |
| সময় | এপ্রিল, ২০২২ |
| লিখার স্থান | শেওড়াফুলি, হুগলি |
| কবিতার বিষয় | জীবনমুখী |
এতোজন হাঁটছিল
তাদের মধ্যে
কারুর কারুর পায়ে লেগেছিল ধুলো
কেউ কেউ ভীষণ বাঁচিয়ে
পা দুটো রেখেছিল পরিস্কার
সম্ভ্রম বলেছিল
পরিষ্কারের পরিব্রাজক সে নাকি জ্যোৎস্না
জ্যোৎস্না হাঁটেনি
রাতের আত্মকথায়
ধুলোমাখা পায়ে লেগেছিল
দিন আনা দিন খাওয়া মানুষের স্বচ্ছ ব্যাকুলতা
আর সাড়ে তিন হাত দেহ