কবিতা ব্রেকাপলিপি
কবি দালান জাহান
সময় ০৫.১২.২৩
উৎসর্গ লুকোচুরি সেই প্রেমের মানুষকে
লিখার স্থান লালমনিরহাট
সম্পৃক্ততা প্রেম এবং জীবন
কবিতার বিষয় প্রেম
Review This Poem

যদি কখনও মনে পড়ে
তোমার নাকের উপর লম্বা চুল
তুমি চুল গোছাতে গোছাতে বাড়ি নিও
আমার শাহাদাত হাসি।

যদি কখনও মনে পড়ে
কোন এক কালোসন্ধ্যা ব্রেকাপলিপি
বিচ্ছেদের চেয়ে উঁচু বাবরিওয়ালা
লাল ঠোঁটের আপেল আগুনে
কবর দিও। কবর দিও।

যদি কখনও মনে পড়ে
তোমার চুমোর চেয়ে লাল
আমার চোখের কাজল হাসি
জন্মদাগে বেড়ে ওঠা শৈশবস্তনে
আমার হয়ে চুমো দিও। চুমো দিও।

guest
0 Comments
Newest
Oldest Most Voted