কবিতা বাবা
কবি দালান জাহান
সম্পৃক্ততা সমসাময়িক
5/5 - (3 votes)

বললো খোকা হাটতে চলো
হাটতে গেলাম মাঠে
ঘরের পাঠে মন বসে না
পাঠ জমালো মাঠে।

আচ্ছা বাবা আকাশটাকে
কে করেছে বড়ো
আচ্ছা বাবা কোথা থেকে
মেঘগুলো হয় জড়ো।

আচ্ছা বাবা সুখ বেশি কার
মানুষ না-কি পাখির
কাল রাতে যে কাদলো কাকা
দোষ হলো কেন কাকীর ?

পাখিরা কী মিথ্যে বলে
মিথ্যে খবর ছাড়ে ?
এমন হলে সেই পাখিদের
আনব ধরে ধরে।

নাকি মিথ্যে শুধু মানুষ বলে
মিথ্যে আরও রটায়
আচ্ছা বাবা মানুষ কেন
আজগুবি সব ঘটায়!

দালান জাহান
১৬.০৭.২১

guest
1 Comment
Newest
Oldest Most Voted
মোঃ সাখাওয়াত হােসেন
2 years ago

সুন্দর লেখা ।