| কবিতা | হে বন্ধু! |
| কবি | বোরহানুল ইসলাম লিটন |
| সময় | ০৪ জানুয়ারী, ২০২২ইং। |
| লিখার স্থান | পাঁচুপুর, আত্রাই, নওগাঁ। |
হে বন্ধু,
নিশীথে সাজলে কভু চান!
কানে আসে সুর যদি
ফিস-ফিসও নিরবধি,
লুকাস নে তবু মুখ
ভেবে কোন শ্বাপদের ভান!
করিস জ্ঞানের দোর ফাঁক,
হতেও তা পারে কোন
চকোরের হাঁক!