| কবিতা | হবেই হবে মানবতার জয়! |
| কবি | বোরহানুল ইসলাম লিটন |
| সময় | ২৫ আগষ্ট, ২০২২ইং। |
| লিখার স্থান | পাঁচুপুর, আত্রাই, নওগাঁ। |
মিথ্যা মেকি পা’য় দলে
আয় রে জোয়ান আয় চলে
করিস নে আর যোগ্য সময় ক্ষয় –
হবেই হবে মানবতার জয়!
হাতের পরে হাত রেখে
চল রে তোরা পথ দেখে
ছিন্ন করে ঘুণ জরা সংশয় –
হবেই হবে মানবতার জয়!
ঘিরলে তবু শীত খরা
সাজ রে কালের হরকরা
ভাব এ’ ধরা চিরস্থায়ী নয় –
হবেই হবে মানবতার জয়!