কবিতা হতাম যদি!
কবি বোরহানুল ইসলাম লিটন
সময় ০১ জুলাই, ২০২২ইং।
লিখার স্থান পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
Review This Poem

জানটা আমার হতো যদি
গুল বাগিচার কুল,
সুবাস ঢেলেই দিতাম করে
রুক্ষতা ভন্ডুল।

মুক্ত বায়ে মেলে ডালা
হতাম খুশি দেখে মালা
যেচেই দিয়ে রোজ সবাইকে
ইচ্ছে মতো ফুল।

মানুষ হয়ে মান পেতে ভাই
করছি তো সব ভুল!!

guest
0 Comments
Newest
Oldest Most Voted