| কবিতা | হতাম কবি তবু! |
| কবি | বোরহানুল ইসলাম লিটন |
| সময় | ১৬ মে, ২০২২ইং। |
| লিখার স্থান | পাঁচুপুর, আত্রাই, নওগাঁ। |
আড়াল থেকেই হোক না ছোট
হতাম কবি তবু!
বলতো যদি কাছে এসে
একটুখানি ভালোবেসে
কুঞ্জবনের জবু,
তুই রে আমার সত্যি নাগর হবু!
না-ও হলে সাল চৌদ্দ গেলো
ঘুরতে পিছে তার!
দেখে চোখের ব্যাকুল আশা
বুঝলো কি সে মনের ভাষা!
বক্র আজও ঘাড়,
হয়তো ভাবে উটকো এ আবদার!
মনের কোণে না আঁকলে সে ছবি,
কও তো কে ভাই হতে পারে কবি?