কবিতা সোনামণি সিনথীয়া
কবি বোরহানুল ইসলাম লিটন
সময় ০৪ অক্টোবর, ২০২২ইং।
লিখার স্থান পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
Review This Poem

সোনামণি সিনথীয়া
গান গায় পিয়া পিয়া
ধ্যান করে সকলের ভঙ্গ,
জেগে সদা পাশাপাশি
এই জল এই হাসি
প্রিয় তার বাবা মা’র সঙ্গ।

খ্যালে যদি খেলাপাতি
দিনমানই থাকে মাতি
শুনে শুনে পুতুলের বায়না,
বেঁধে দিলে দুই ঝুঁটি
হেসে হয় কুটি কুটি
বারে বারে হাতে নিয়ে আয়না।

খেতে দিলে মাছ ভাত
বসে শুধু ধোয় হাত
মুখে পেলে তবে ঝরে শব্দ,
কভু গেলে রেগে অতি
ড্রেস চাই-ই প্রজাপতি
পড়বো না বলে করে জব্দ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted