| কবিতা | সেঞ্চুরি বিনে |
| কবি | বোরহানুল ইসলাম লিটন |
| সময় | ১৯ সেপ্টেম্বর, ২০২২ইং। |
| লিখার স্থান | পাঁচুপুর, আত্রাই, নওগাঁ। |
ফুল টাচে কেউ ছক্কা হাঁকায়ে
গ্যালারীতে চষে গান,
চার পেয়ে কেউ ওয়াইড বলে
খুঁজে নেয় চির মান।
আমিও খেলছি এক দুই মেরে
হতে উত্তরসূরী,
সবকিছু থেকে আজও হতভাগা
নেই বলে সেঞ্চুরি!