কবিতা সীমা
কবি বোরহানুল ইসলাম লিটন
সময় ০৩ জানুয়ারী, ২০২২ইং।
লিখার স্থান পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
4/5 - (1 vote)

’কার ঘরে রোজ বসত করি
দেয় কে মুখের খাবার!’
ভাবনা গড়ে পাহাড়?
কও তো তবু ক’জন করে
খোঁজ সে মহান দাতার?
পারলে আড়ে বুদ্ধু সেও
গর্বে সাজে তাতার!

আকাশ পাতাল চন্দ্র তারা
বিশ্বজগত জুড়ে,
এমনি ভাবো ঘুরে?
চাইলে কি কেউ ছুটতে পারে
প্রান্ত কভু পুড়ে?

সব প্রাণিই তো অনুগত
মেনে আপন সীমা,
ভুল কি করে গিমা?
মানুষ যখন ছোঁয় বেড়ে চাঁদ
খুলে লোলুপ বীমা??

guest
0 Comments
Newest
Oldest Most Voted