| কবিতা | সামঞ্জস্য-হীনে (অনু) |
| কবি | বোরহানুল ইসলাম লিটন |
| সময় | ২৮ মার্চ, ২০২২ইং। |
| লিখার স্থান | পাঁচুপুর, আত্রাই, নওগাঁ। |
কুঁড়ে ঘর দিলে খড় ছনে সাড়া
পাথরে বা ইটে কুঠি,
দোঁহারে চন্দ্র ঢেলে দিতে আলো
হেসে খায় লুটোপুটি।
আর —–
নিশুতি রাতের ক্রন্দন শুনে
বাতাসও হারায় শ্বাস,
যদি করে কোন বুড়ির দু’চালি
ধনিনীর ছাদে বাস।