| কবিতা | সময়ের সাথী |
| কবি | বোরহানুল ইসলাম লিটন |
| সময় | ২০ জানুয়ারী, ২০২২ইং। |
| লিখার স্থান | পাঁচুপুর, আত্রাই, নওগাঁ। |
হায় রে এ কোন ধারা!
ঘ্রাণ ভাবে যে প্রাণ সজনী
দলে মানের সাড়া!
আগে যখন কমতো নিশির খ্যাতি,
কেউ বা না কেউ দূর গগনে
দিতোই জ্বেলে বাতি!
উঠলেও আজ শশী,
নিজের তরেই রয় আড়ে সে
ঘাপটি মেরে বসি!
তাই ভেবেছি আমি,
খুঁজবো না আর খামি!
দেখবো না আর দুষ্টু বুড়ির সুতো,
দিক না যতোই চরকাটা তার
এ হৃদয়ে গুঁতো!
ভাববো ঘোরই চাষী,
রোজ ছড়িয়ে তার জমিনে
ফোকলা দাঁতের হাসি!