| কবিতা | সচেতন (ব্যঙ্গ) |
| কবি | বোরহানুল ইসলাম লিটন |
| সময় | ২৩ জানুয়ারী, ২০২২ইং। |
| লিখার স্থান | পাঁচুপুর, আত্রাই, নওগাঁ। |
ভীষণ বেহাল চলনের দশা
যায়নি কে ভাই বুঝে?
সামনে ও আড়ে গৃহবাসী আজ
নীরবে চলেছে যুঝে।
সকলেই দেখি বড় সচেতন
ওঝা? তারও অন্তর,
ঘ্রাণ শুঁকে তাই দেয় নিয়ে টাকা
দূর থেকে মন্তর!