কবিতা শূন্য’র মান
কবি বোরহানুল ইসলাম লিটন
সময় ২৮ এপ্রিল, ২০২৩ইং।
লিখার স্থান পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
কবিতার বিষয় প্রেম, বিরহ, রূপক
Review This Poem

যে কেউ বসালে শূন্য এককের ডানে
বেড়ে হয় সংখ্যাটা নামী,
তোমার অবর্তমানে
আমার ডানেও তো শূন্য’রই মেলা
পূর্ণতার মান কেন র’লো তবে চির নিম্নগামী?

অস্থির মননে বাড়ে ফুঁসে সংশয় –
আমি কি একক নয়?

guest
0 Comments
Newest
Oldest Most Voted