কবিতা শীত এসেছে
কবি বোরহানুল ইসলাম লিটন
সময় ২৬ অক্টোবর, ২০২২ইং।
লিখার স্থান পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
Review This Poem

ক’দিন থেকেই বলছে ডেকে
হিমেল বায়ের আঁখি,
শীত এসেছে শ্যামল বাটে
শিশির দিতে মাখি।

সজীব ডগায় ফুল ফুটেছে
শুনে মাচার ধারে,
চোখ রেখেছে ফিঙে শালিক
খেজুর গাছের ঘাড়ে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted