| কবিতা | লুকোচুরি খেলা |
| কবি | বোরহানুল ইসলাম লিটন |
| সময় | ২৮ জুন, ২০২২ইং। |
| লিখার স্থান | পাঁচুপুর, আত্রাই, নওগাঁ। |
উঠছে নামছে যদিও বা রোজ
প্রকৃতির তালে বেলা,
তবু নেই জেনো টুকি লুকোচুরি
সেই নিয়মের খেলা।
আগেকার দিনে সকলে লুকাতো,
হরেক শব্দ ছুঁড়ি
দিকে দিকে ফিরে শঙ্কিত হৃদে
খুঁজতো শুধু যে বুড়ি।
আজ আশে কেউ ক্ষণিক ঘুরে না
দিতে হবে ভেবে ছোঁয়া,
হেরেছে কি রীতি কালের আঘাতে?
ভাবতেই ঘিরে ধোঁয়া।
ঘোলা চোখে দেখি আজব এ খেলা
সকলে বেড়ায় চষে,
এক দুই গুনে আয়েশে সে’ বুড়ি
নির্ভয়ে আড়ে বসে।