| কবিতা | রুবাইয়াত-ই-বোরহান (হরবোলা) |
| কবি | বোরহানুল ইসলাম লিটন |
| সময় | ২৪ সেপ্টেম্বর, ২০২২ইং। |
| লিখার স্থান | পাঁচুপুর, আত্রাই, নওগাঁ। |
হতিস বলে রোজ নিশীথে উর্দ্বে চেয়ে ডাক ভোলা,
চাঁদ সেজে রে জ্যোৎস্না দিতাম চকোর ভেবে দিল খোলা।
আজ শুনি তোর কণ্ঠে ঝরে পিউ কুহু কা হরেক সুর,
বল তো সখী তুই তবে কি ছদ্মবেশী হরবোলা?