| কবিতা | রুবাইয়াত-ই-বোরহান (মেঘের রূপে) |
| কবি | বোরহানুল ইসলাম লিটন |
| সময় | ২৫ জুলাই, ২০২২ইং। |
| লিখার স্থান | পাঁচুপুর, আত্রাই, নওগাঁ। |
ঘন কালো মেঘ দেখে ওই মনটা হলো নেশায় চুর,
তাই বুঝি সব কদম কেয়া দুলছে তুলে বীণায় সুর।
কোথায় তুমি ও সোহাগী ফিরবে না কি আজ তবু,
ক্যামনে তবে সামলে রাখি কও দেখি এ অন্তঃপুর!