| কবিতা | রুবাইয়াত-ই-বোরহান (তালকানা) |
| কবি | বোরহানুল ইসলাম লিটন |
| সময় | ২৪ জুলাই, ২০২২ইং। |
| লিখার স্থান | পাঁচুপুর, আত্রাই, নওগাঁ। |
মাটির গড়া পিঞ্জিরাতে মেয়াদ লিখে দুই গানা,
পুষছো তাতে দমের পাখি বাঞ্ছা দিয়ে চার আনা।
আমায় তবু রাখলে তুমি চৌকি দিতে ওই দ্বারে,
ছটফটানি দেখেই আমি আজ যে প্রভু তালকানা!