| কবিতা | রুবাইয়াত-ই-বোরহান (তবু!) |
| কবি | বোরহানুল ইসলাম লিটন |
| সময় | ১১ অক্টোবর, ২০২১ইং। |
| লিখার স্থান | আত্রাই, নওগাঁ। |
লাজ মুখে তোর জমছে যেদিন বক্ষভেদী ঘোর কালো,
দিবস আমায় পর করেছে দেয়নি জেনে চাঁদ আলো!
থাক সুখে সই যেথায় তবু ভাবিস্ নে কেউ জানবে আর,
তম নগরের বাদশা আমি চাইতে শুধু তোর ভালো।