| কবিতা | রুবাইয়াত-ই-বোরহান (ঝুঁটি) |
| কবি | বোরহানুল ইসলাম লিটন |
| সময় | ২৪ জুন, ২০২২ইং। |
| লিখার স্থান | পাঁচুপুর, আত্রাই, নওগাঁ। |
গান গেয়ে পিউ গাছের ডালে গড়লে ক্ষণিক সেই জুটি,
কলাই ক্ষেতের আল দিয়ে মন আজও আমার যায় ছুটি।
চাইলে তারে রুখতে রে সই বাড়বে ভেবে যন্ত্রনা,
বাকুম বাকুম ডাক দিয়ে ওর পায়রা বাঁধে ফের ঝুঁটি।