কবিতা রুবাইয়াত-ই-বোরহান (ছেঁড়া বিশ্বাস)
কবি বোরহানুল ইসলাম লিটন
সময় ১৩ জানুয়ারী, ২০২২ইং।
লিখার স্থান পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
3/5 - (2 votes)

(১)
বললি কি তুই ‘সেই তো আমার শাশ্বত চির বিশ্বাস,
আপন বুকের মধ্যিখানে বন্ধু যেজন করছে বাস?’
ক্যান তবে ফের কাঁদিস রে তুই নড়লে ক্ষণিক সুখের ভিত
কিংবা ভেবে হায় কি হবে বন্ধ হলে এ নিঃশ্বাস?

(২)
ও মনা তুই মাটির উপর স্বপ্ন আশার রেখে মূল,
বললি তো কাল যেতেই হবে নেই কোন তার একটু ভুল?
ভাব দেখি তোর সাধন ভজন হয় যদি সেই গাছ সম,
ক্যামনে তাতে রস বিনে আজ ফুটবে রে হোক রাতে ফুল?

(৩)
ঘুরছে রে যম বুকের পিছে পেয়েও কানে তপ্ত সুর,
ভাবলি তবু মন ভোলা তুই হাঁটছে সে বেশ অনেক দূর!
তারিফ করি বিশ্বাসে তোর! এই বলে রোজ নিভৃতে,
না জানি তুই সুরের ছালে ঘোর মুলুকের কোন অসুর!

guest
0 Comments
Newest
Oldest Most Voted