| কবিতা | রুবাইয়াত-ই-বোরহান (আঁকবো তবু!) |
| কবি | বোরহানুল ইসলাম লিটন |
| সময় | ২২ মে, ২০২২ইং। |
| লিখার স্থান | পাঁচুপুর, আত্রাই, নওগাঁ। |
জানিস কি সই তেরছা ব্যথায় পেট বলে গুম ধড়ফড়ে,
বুকের আশা সব ক্ষয়ে যায় আছাড় খেয়ে অম্বরে!
আঁকবো তবু রঙ বিনে ফুল না-ও যদি পায় ক্ষণিক দর,
রোজ যদি তুই ডাকিস আমায় আরশিনগর বন্দরে।