| কবিতা | রুবাইয়াত-ই-বোরহান (অদৃশ্য টানে) |
| কবি | বোরহানুল ইসলাম লিটন |
| সময় | ০২ ফেব্রুয়ারী, ২০২২ইং। |
| লিখার স্থান | পাঁচুপুর, আত্রাই, নওগাঁ। |
(১)
উদাস হাওয়ায় হোক গোপনে গড়লে মনে ব্যথার বল,
চাইলে সরাব দেয় এনে সই কলসি ভরা গাঙের জল।
বললে দেখে ‘ ও সাথী গো করছো কেন সাজ এমন?’
গোমড়া মুখে কয় প্রেমে আজ মান-অভিমান নেই সচল।
(২)
গভীর রাতে ক্ষণিক যদি উদ্র্ধ পানে রই চেয়ে,
তক্খনি সই সামনে আসে চন্দ্রালোকে ঠিক নেয়ে।
বলবে জানি তৃষ্ণা পালায় দেখেই জাগা স্বরূপ তার!
নিদ্রা হারা চোখ তবে ক্যান হয় অপলক লাজ খেয়ে?
(৩)
আমার সখীর মুখ সে তো নয় সদ্য ফোটা সতেজ গুল,
বলবো না সেই লাজ বদনে ছড়ায় ছটা জুঁই বকুল।
তবু আমি বাগ খুঁজি না ভীষণ বেসেও ফুল ভালো,
জাত ভ্রমরও হয় বলে তার রূপের মোহে রোজ আকুল।