| কবিতা | রুবাইয়াত-ই-বোরহান (অতল ক্ষম, রাগের শেষে ও অরূপ) |
| কবি | বোরহানুল ইসলাম লিটন |
| সময় | ২০ ডিসেম্বর, ২০২১ইং। |
| লিখার স্থান | পাঁচুপুর, আত্রাই, নওগাঁ। |
অতল ক্ষম
মৃত্যুর কথা ভাবলে বিধি বক্ষে নামে ব্যথার ঢল,
নিদ কেঁদে হয় পরবাসী আহার খুঁজে পা যুগল।
রোজ তবু হই আশার সাথী দেখেও অকূল দরিয়া,
হয় বলে মন উজ্জীবিত ভেবে তোমার ক্ষম অতল।
রাগের শেষে
ঘোরে মশক করলে পোঁ পোঁ না ভেবে ’মোর মন্দ ভাল’,
পারলে শুধু হাত পা গা নয় করো তোমার সব সামাল।
আজ যদি দাও রাগের বশে হোক না কষে মারতে চড়,
দেখবে তাতে সইছে যা শোক ঘাত পেয়ে কাল নিজের গাল।
অরূপ
থাক না যতোই স্নিগ্ধ ছটার নীরব ধারে আবেশ খুব,
চাঁদকে কভু সই ভাবি না দেখেও অমন সরস রূপ।
তবু আমি রাত জেগে রোজ উর্ধ্ব পানেই রই চেয়ে,
দেয় বলে তার বদনখানি আমার প্রিয়ার যা অরূপ।