কবিতা রাজা ও দুই হাতি
কবি বোরহানুল ইসলাম লিটন
সময় ১৯ অক্টোবর, ২০২২ইং।
লিখার স্থান পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
Review This Poem

ভিনদেশী এক রাজার ছিলো
দুইটা পোষা হাতি,
একটা তারে ঘুরতো নিয়ে
মাথায় ধরে ছাতি।

আর যে র’লো একটা বাকি
খেতো শুধু বসে,
সুযোগ পেলেই ছুটতো আবার
এদিক-ওদিক চষে।

ভাবলো রাজা এক দিবসে
সই কেনো এই জ্বালা!
দোস্তি মেনে দুই জনেরই
গলায় দিলো মালা।

সেদিন থেকে কেউ তুলে না
মাথায় তার আর ছাতি,
একজনে কয় ’বৌচি খেলি!’
অন্যে ’চড়ুইভাতি!’

guest
1 Comment
Newest
Oldest Most Voted
শুভ দাস
3 years ago

❤️ 💜 😌