| কবিতা | যা বেটা যা! (অণু) |
| কবি | বোরহানুল ইসলাম লিটন |
| সময় | ১৬ নভেম্বর, ২০২১ইং। |
| লিখার স্থান | পাঁচুপুর, আত্রাই, নওগাঁ। |
নয় ত্রেতা বা দ্বাপর
কিসের তবে ফাঁপর?
যা বেটা যা ঘর থেকে আন
পুরান যতো কাপড়!
ভাবলি এ কোন তিত?
আসছে ধেয়ে শীত!
করবি প্রমাণ নড়বড়ে নেই
আজ মানুষের ভিত!