| কবিতা | মিথ্যার সবই কি মিথ্যা! |
| কবি | বোরহানুল ইসলাম লিটন |
| সময় | ১১ মার্চ, ২০২২ইং। |
| লিখার স্থান | পাঁচুপুর, আত্রাই, নওগাঁ। |
প্রথম যেদিন মাঠে নেমিছিনু ক্রিকেট খেলতে
ঝেরেছিনু এক ছক্কা,
সে’ বল যায়নি পাওয়া লোক মুখে শুনেছিনু তবে
চাঁন্দে পেয়ে তার ঢের আলামত
ক’জন বিজ্ঞানী নাকি গিয়েছিলো হার্ট খোয়ে অক্কা!
এক জমিদার ডেকে বলেছিলো টাকা পাবি ঋণ,
ক্ষেতের উপর দিস সযতনে টিপসই যদি!
দিলাম, অমনি হলো ফাটলে তা নদী,
আজ যা বইছে পানি সুখে-দুখে ধেয়ে নিরবধি!
কাঁদছিলো শুয়ে এক তালগাছ আকাশের ভয়ে,
দেখেই মনটা হলো ক্রোধে ঝাকানাকা,
দিলাম গর্দান ধরে এক টানে উর্দ্ধমুখে তুলে,
ভুলে সে হয়নি কভু ক্ষণকাল তান্ডবেও বাঁকা!
থাক বলবো না আর!
শুনেই ভাবছো বুঝি মিথ্যে সব নিষ্ফলা আব্দার?
আচ্ছা কও দেখি তবু চুপিসারে
খুলে ভাবনার দ্বার,
আমি যে মিথ্যুক লোক
এ সত্য কি অকপটে করিনি স্বীকার?