| কবিতা | মায়ের পিঁড়ি |
| কবি | বোরহানুল ইসলাম লিটন |
| সময় | ০৪ সেপ্টেম্বর, ২০২২ইং। |
| লিখার স্থান | পাঁচুপুর, আত্রাই, নওগাঁ। |
আকাশের নীল আছে মেঘেরাও শুভ্র
বিবর্ণ চিত্তের ধরা,
তৃষ্ণার্ত দু’চক্ষু তাই নিরালায় দ্যাখে
বহ্নিমান চৈতী ধারে অগোছালো ফাটা এক খরা!
চারিদিকে পাখি ডাকে ক্ষণে ক্ষণে –
মৌমাছিরা স্বপ্ন বুনে ডালে,
তবুও ক্রন্দিত আশা টলে পড়ে ভালে!
ছন্দিত বৃত্তের ঘ্রাণ গড়তো যে প্রশান্তির সিঁড়ি,
মানহীনে খুঁজে ফিরে পিঁড়ি!
আমি খোয়ে নন্দের সা,
চেয়ে ভাবি ও পিঁড়িতে বসে না ক্যা আজ আমার মা!