কবিতা মানুষ নামের প্রেত
কবি বোরহানুল ইসলাম লিটন
সময় ২৮ ফেব্রুয়ারী, ২০২২ইং।
লিখার স্থান পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
Review This Poem

মন্দ ভালো দু’জন মিলেই ভাবনা বয়,
তাই বলে সীন তারচে’ ভালো
কিংবা রাজের মনটা কালো
এমন কথা বক্ষে পুষে রাখতে হয়?

চলতে হবে সবার সাথেই
মটকা রেখে ঠিক।
হাসছো শুনেই ফিক?
ধিক তোমাকে ধিক!
ভাবো দেখি হুঁশ যদি হয়
নিদ্রাতে বা অজান্তে ক্ষয়
মাঙতো না কি মনুষ্য সার
ভেদের দ্বারে ভিক?

করছে কারা ভেদ?
ওরা কালের মান বিনাশী,
স্বভাব বলে সর্বগ্রাসী,
হোক না ছুরত একই তবু
’মানুষ নামের প্রেত!’

guest
0 Comments
Newest
Oldest Most Voted