| কবিতা | মাটির সিঁড়ি |
| কবি | বোরহানুল ইসলাম লিটন |
| সময় | ২৫ জানুয়ারী, ২০২১ইং। |
| লিখার স্থান | পাঁচুপুর, আত্রাই, নওগাঁ। |
ঘুরতে ঘুমে দিন যদি যায়
করতে এসে কয়েক দিনের খেলা,
আকাশ ছুঁতে ধাপ গড়েছ
বুঝবে তুলে ভস্ম ধুলের ঢেলা।
দিন শেষে ঠিক খুঁজবে যখন
কোথায় তোমার স্বর্গ সুখের গিরি!
দেখবে তখন ডাকছে শুধু
আপনা হয়ে ছোট্ট মাটির সিঁড়ি।