কবিতা মন ভালো নেই
কবি বোরহানুল ইসলাম লিটন
সময় ১০ নভেম্বর, ২০২২ইং।
লিখার স্থান পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
Review This Poem

আজ গিয়ে সেই উদাস বনে
যেই মেলেছি আঁখি,
’খবর কি হে!’ শুধায় ডেকে
হলুদ বরন পাখি।

বলনু আমার মন ভালো নেই
বড্ড আকাশ নীল,
উড়ছে না আর নীরদ দেখে
ক্ষণিক আশায় চিল!

বললো তবে ফেলছে কি ঘাম
প্রখর রোদে ক্ষিতি?
তা হবে ক্যান বলনু শুধু
বাও ভুলেছে গীতি!

guest
0 Comments
Newest
Oldest Most Voted