| কবিতা | ভূতুরে জীবন (ব্যঙ্গ) |
| কবি | বোরহানুল ইসলাম লিটন |
| সময় | ১৬ জুন, ২০২২ইং। |
| লিখার স্থান | পাঁচুপুর, আত্রাই, নওগাঁ। |
ভূতুরে জীবন দ্যাখ চেয়ে মাগো
স্বাধীন আমার বাক,
আয়েশেই শুনি সাঁঝে ফেউ আর
ভোরে মোরগের ডাক।
ছলনে-ঢলনে সভ্যের সাড়া
কি যে লাগে মনোহর!
আরও ভালো লাগে বাড়ছে দেখলে
লাফিয়ে ক্ষুধার দর।
মায়া বিনে আজ সখ্যের বুক
গড়ে আরজির রেশ,
রক্ষক নেই তাতে কি হয়েছে
তক্ষক আছে ফ্রেস!