কবিতা ভীষণই থাকতাম খুশি
কবি বোরহানুল ইসলাম লিটন
সময় ২৮ মে, ২০২৩ইং।
লিখার স্থান পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
কবিতার বিষয় আশা, জীবনমুখী, রূপক
Review This Poem

শুষ্কতার ঘাতে যদি রয় মেঘহীন
জীবনের এ’ গগন কভু,
আষাঢ়ে ঢলের মতো তালকানা হোক
চাইনি বুকের ধারা তবু।

ক্ষীণ শিশিরের সম পেলে পরমায়ু
আহত কালের কোন কূলে,
ভীষণই বিদায় বেলা থাকতাম খুশি
ঝরতে পারলে ঘাসমূলে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted