| কবিতা | ভালোবাসি বলে বিধি করলে এ ছল! (গীতিকাব্য) |
| কবি | বোরহানুল ইসলাম লিটন |
| সময় | ৩১ মে, ২০২২ইং। |
| লিখার স্থান | পাঁচুপুর, আত্রাই, নওগাঁ। |
জীবনের ঘনঘোরে
রেখেও পুতলি করে
যে চোখে স্বপন ছিলো
আজ ঝরে জল –
ভালোবাসি বলে বিধি করলে এ ছল!
ডেকেছি তোমারে আমি রোজ নিরজনে,
পুষে এ বুকের মাঝে আদরে যতনে।
সঁপে ভীরু ভালোবাসা
করেছি কতোই আশা
জেনে তবু ধরলে না গল –
ভালোবাসি বলে বিধি করলে এ ছল!
পাবো ভেবে একদিন তোমার চরণ,
করেছি দুঃখ এলে সাদরে বরণ।
মনের পিপাসা যতো
কেঁদে মরে অবিরত
বুঝেও দিলে না তুমি বল –
ভালোবাসি বলে বিধি করলে এ ছল!