কবিতা ভাবছো না তো!
কবি বোরহানুল ইসলাম লিটন
সময় ২০ নভেম্বর, ২০২২ইং।
লিখার স্থান পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
5/5 - (1 vote)

চলতে হবে আপন তেজে
এই কথাটি নয়কো ভুল,
তাই বলে কি মালিক বিনে
পুষ্পরা পায় বাগের কূল!

মানো যদি সত্য এ বাক
করছো কি সেই পথের কাজ,
যার দু’পাশে ফুটবে আলো
দেখলে পাবে আঁধার লাজ!

জন্ম থেকেই শ্বাসের মতোন
যম যে তোমার টানছে নাক,
বলগা ছেঁড়া ঘোড়ায় চড়ে
ভাবছো না তো ‘কই সে কাক!’

guest
0 Comments
Newest
Oldest Most Voted