| কবিতা | বেদনার গান (অনু) |
| কবি | বোরহানুল ইসলাম লিটন |
| সময় | ১২ মার্চ, ২০২২ইং। |
| লিখার স্থান | পাঁচুপুর, আত্রাই, নওগাঁ। |
আবেশকে স্মৃতি কভু
দিলে ডেকে তান,
ফাউ নিয়ে ছুটে আসে
যেচে আনচান।
বল দিনু তার তোরে
বীণা গড় অন্দরে
পাকাতে পাকাতে যেন
ঢের পড়ে টান!
থাকে কি সুদূরে তাতে
বেদনার গান!