| কবিতা | বিশ্বাস রেখো (অণু) |
| কবি | বোরহানুল ইসলাম লিটন |
| সময় | ০৫ সেপ্টেম্বর, ২০২২ইং। |
| লিখার স্থান | পাঁচুপুর, আত্রাই, নওগাঁ। |
ছলা কলা যদি বাঁধনের বুকে
আড়েও বেলাজে ঘুরে,
সম্ভব হলে আপনাকে যেচো
শাসনে তা থেকে দূরে।
টাক মাথা পেয়ে গড়লেও তাতে
মৌমাছি বসে চাক,
কখনো দিবে না বিশ্বাস রেখো
ভেড়া যে সুরেলা ডাক।